ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : রাজধানীর রামপুরায় দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার রাত ১০টার দিকে রামপুরার বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের কাছাকাছি একটি স্থানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছে, আগুন লাগার পর বাসটি থেকে একাধিক বিস্ফোরণের শব্দ হয়েছে। তারা জানায়, জনমনে আতঙ্ক ছড়াতে কেউ বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে।
ঘটনাস্থলে উপস্থিত একজন পুলিশ সদস্য বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করবেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১০টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করছে।
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্...
নিউজ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ...
ডেস্ক : দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা...
নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ...
নিউজ ডেস্ক : বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সে...

মন্তব্য (০)