• লিড নিউজ
  • জাতীয়

‎সংস্কারের ধারা অব্যাহত রাখতে নির্বাচনকে সুযোগ হিসেবে দেখতে চাই: দেবপ্রিয় ভট্টাচার্য ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কারের ধারা অব্যাহত রাখতে আমরা নির্বাচনকে সুযোগ হিসেবে দেখতে চাই।

‎বুধবার বরিশালের হোটেল গ্র্যান্ড পার্কে নাগরিক প্লাটফর্ম বাংলাদেশ আয়োজিত প্রাক নির্বাচনী আঞ্চলিক কর্মশালায় একথা বলেন তিনি। নাগরিক ইশতেহার বিষয়ক এ কর্মশালায় নগরীর বিভিন্ন পর্যায়ের শতাধিক প্রতিনিধি অংশগ্রহন করেন।

‎এসময় তিনি বলেন, বিচার, নির্বাচন ও সংস্কার এই তিনটি বিষয় দেশে এখন আবর্তিত আছে। এর একেকটি এক এক পর্যায়ে আছে। দেশে ব্যাবসায়ী রাজনীতিবিদ ও আমলা মিলে ত্রিশক্তির উত্থান হয়ে উন্নয়নের ধারায় বিরাট প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিলো। কর্মশালায় আগামি সরকারের কাছে এসবের প্রতিকারের দাবি তুলে ধরা হয়।

‎কর্মশালায় জামায়াতের বরিশাল মহানগরের আমীর জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সদস্য সচিব মনিষা চক্রবর্তী, এনসিপির বরিশাল জেলার আহবায়ক আবু সাঈদ মুসা, প্রফেসর শাহ সাজেদাসহ পরামর্শ সভায়, বরিশাল ও সংশ্লিষ্ট অঞ্চলের সাধারণ নাগরিক, শিক্ষক, গবেষক, রাজনৈতিক দলসমূহের স্থানীয় পর্যায়ের প্রতিনিধি, আইনজীবি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি মানুষ অংশগ্রহণ করেন। কর্মশালায় সিপিডির অধ্যাপক মোস্তাফিজুর রহমান সমাপনী বক্তব্য রাখেন।

মন্তব্য (০)





image

ঢাকার পথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিবাহী কার্গো বিমান

১

নিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়...

image

‎গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দা...

২

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলে...

image

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধরের অভিযোগে জামায়াত নেতা আখতা...

৩

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা,...

image

দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্...

৪

নিউজ ডেস্কঃ বড় ধরনের ভূমিকম্পে কোনো ফায়ার স্টেশন কিংবা হেডকো...

image

‎উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প ...

৫

নিউজ ডেস্কঃ শিল্প সচিব আব্দুন নাসের খান বলেছেন, দেশের সীমিত ...

  • company_logo