• সমগ্র বাংলা

পাবনায় বেশী দামে সার বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : বেশি দামে সার বিক্রি করার অপরাধে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর বাজারে ও নিমাইচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, নিমাইচড়া ইউনিয়নের প্রশাসক ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক খলিলুর রহমান উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর লক্ষি নারায়ন এন্টার প্রাইজের মালিক শিবেন্দ্রনাথ দত্তকে বেশি দামে সার বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে নিমাইচড়া বাজার এলাকায় অবস্থিত আজম এন্টারপ্রাইজের মালিক আজম আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, বেশি দামে সার বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকার নির্ধারিত দাম ছাড়া কোন ব্যবসায়ীকে বেশি দামে সার বিক্রি করতে দেওয়া হবে না। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo