• সমগ্র বাংলা

কালীগঞ্জে ফজলুল হক মিলনকে সমর্থনে বিশাল মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের পক্ষে গাজীপুরে কালীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ নতুন ব্যাংকের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, খালেকুজ্জামান বাবলু, ফরিদ আহমেদ মৃধা, ইব্রাহিম প্রধান, সালাউদ্দিন আহমেদ, রুহুল আমিন, মোয়াজ্জেম হোসেন আকন্দ মোমেন, ইয়াসিন মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জাকির হোসেন, রাশিদুল হাসান রিপন, যুবদল নেতা ইমরুল কায়েসসহ আরও অনেকে। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলে যোগ দেন।

নেতৃবৃন্দ বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কর্মী-সমর্থকদের উৎসাহ এখন তুঙ্গে। তারা শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে আরও বলেন, গাজীপুর-৫ আসনে পরিবর্তনের পক্ষে জনতার ঢেউ তৈরি হয়েছে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে মধ্যযুগীয় কায়দায় রাতভর পাষবিক নির্যাতনের অভিযোগ ...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

মাগুরা জেলা পুলিশের ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির...

মাগুরা প্রতিনিধি: "সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলা...

image

লোহাগড়ায় যুবদল নেতাকে ‘ফাঁসাতে’ অপকৌশল, পতিত আওয়ামী লীগের...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কাশিপুর ইউনিয়ন যুবদলের স...

image

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল স...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্ল...

image

সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদাম...

  • company_logo