• সমগ্র বাংলা

ফরিদপুরের সদরপুরে সাবেক জেলা পরিষদ সদস্যসহ গ্রেফতার ৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় গত ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের “লকডাউন” কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ, ইন্ধন ও ১৫ সেপ্টেম্বর থানা ভাঙচুরের অভিযোগে সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফকিরসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) বিভিন্ন সময়ে উপজেলার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কৃষ্ণপুর ইউনিয়নের মৃত হালিম ফকিরের ছেলে সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফরকির (৫২), একই ইউনিয়নের নয়াকান্দি গ্রামের শেখ কাশেমের ছেলে শেখ সজীব (২৪), একই গ্রামের শেখ আহম্মেদের ছেলে শেখ পলাশ (৪৭) এবং ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া গ্রামের মৃত করিম বেপারীর ছেলে সোহরাব বেপারী (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ১৩ নভেম্বর শুরু “লকডাউন” কর্মসূচিতে গ্রেফতারকৃতরা সরাসরি সম্পৃক্ত ছিল। মহাসড়ক অবরোধে অংশগ্রহণ ও বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নে বিভিন্নভাবে তারা ভূমিকা রাখেন। এছাড়া গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ফরিদপুর-৪ আসন থেকে দুই ইউনিয়ন (হামিরদী ও আলগী) কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় মহাসড়ক অবরোধের সময় ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদ ভাঙচুরের সাথেও গ্রেফতারকৃত আসামিরা জড়িত ছিলেন।

ফরিদপুরের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বর ডাকা ‘লকডাউন‘ কর্মসূচি ও ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা থানা ভাঙচুরের সাথে সরাসরি সম্পৃক্ত থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা পরিষদের সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছি। আইনি প্রক্রিয়া শেষে তাদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo