ছবিঃ সিএনআই
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ। তিনি বর্তমান জেলা পরিষদের প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের স্থলাভিষিক্ত হলেন।
রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জেলা পরিষদ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহম্মেদ রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন। প্রজ্ঞাপন অনুযায়ী এমএ মজিদ আজ ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের অফিসে যেয়ে তার দায়িত্বভার গ্রহন করেন। সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা ও উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে ৪২টি জেলায় জেলা পরিষদ প্রশাসক হিসেবে ৪২ জনকে নিয়োগ দিয়েছে সরকার।
জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ে। অনেক এলাকায় স্থানীয় সরকার ব্যবস্থা সচল রাখতে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। সদ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার স্থানীয় সরকার ব্যবস্থায় গতি ফেরাতে নতুন করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
জেলা পরিষদ প্রশাসক হিসেবে অ্যাডভোকেট এমএ মজিদের নিয়োগের বিষয়টি প্রকাশ হলে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীদের অনেকেই নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ও জেলার সার্বিক উন্নয়ন এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন নবনিযুক্ত প্রশাসক এমএ মজিদ। অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, জেলা পরিষদের প্রশাসক পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। স্থানীয় সরকার বিভাগ দেশের প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও পরিকল্পনা প্রণয়ন করে থাকে। ঝিনাইদহের রাস্তাঘাট, অবকাঠামো, পরিবেশ-প্রকৃতির সার্বিক উন্নয়ন ও এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করতে সকলের সহযোগিতা ও পরামর্শ চাই। সবাইকে সাথে নিয়ে নতুন এক উন্নত ঝিনাইদহ গড়ে তুলতে চাই।
দিনাজপুর প্রতিনিধি : প্রধান মন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএন...
নড়াইল প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি ব...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় প্রায় ৩০ হাজার উচ্চ রক্তচাপ ও ...
নওগাঁ প্রতিনিধিঃ সারাদেশে খাল খননের মাধ্যমে একটি দুর্ভিক্ষ প...
দোহার প্রতিনিধি: ঢাকার দোহারে জেলেদের বিতরণের সরকারি চাল নিয়...

মন্তব্য (০)