• লিড নিউজ
  • সমগ্র বাংলা

প্রধান মন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে ৫৪ জেলায় শুরু হয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : প্রধান মন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি মানুষকে উপকার আর খুশি করার জন্য কাজ করে। তিনি নতুন ভোটারদের উদ্দেশ্যে বলেন ১৫ বছর মানুষ ভোট দেবার সুযোগ পায়নি। বাংলাদেশে ২০ কোটি মানুষের মধ্যে বেশীর ভাগ থাকে গ্রামের মধ্যে এবং তাদের প্রধান পেশা হচ্ছে কৃষি। কৃষক যদি বাঁচে কৃষি যদি বাঁচে তাহলে দেশের মানুষ ভালো থাকে। সেই জন্য ভোটের আগে বলেছিলাম, বিএনপি যদি সরকারে আসে আমরা ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋন মওকুপের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সরকারের প্রথম মন্ত্রী সভায় বিএনপি সরকার মওকুপের ব্যবস্হা করেছে। 

 আজ সোমবার দুপুরে দিনাজপুরের কাহারোলে বলরামপুরে সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধান মন্ত্রী। এর মধ্য দিয়ে সারাদেশে ৫৪টি জেলায় আগামী ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে উল্লেখ করে তিনি বলেন নদী নালা খালবিল ভরাট হয়ে যাবার কারনে বর্ষায় উজানের পানিতে মানুষের ঘরবাড়ী গবাদি পশু ভেসে যায় আর শুষ্ক মোওসুমে মানুষ চাষাবাদ করতে পারতোনা। পানি সমস্যা দুর করতে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন তারা। ২০ কোটি মানুষের খাবার দাবার বিদেশ থেকে আনা সম্ভব নয়। এজন্য খাল খনন করে বর্ষার অতিরিক্ত পানি ধরে রেখে শুষ্ক মোওসুমে কৃষকদের চাষাবাদ বাড়াতে হবে। ধান চাল ইত্যাদি মৌলিক খাবার এদেশেই উৎপাদন বাড়াতে হবে। খালের পাশে বৃক্ষ রোপন করতে হবে।

এসময় বক্তব্য দেন স্হানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন,   পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ স্হানীয় এমপি মনজুরুল ইসলাম,  সৈয়দ জাহাঙ্গীর আলম এমপিসহ অন্যান্যরা।

প্রধান মন্ত্রী পরে জেলা শহরের শেখ ফরিদপুর কবরস্হানে শায়িত নানা ইসকান্দর মজুমদার,  নানী বেগম তৈয়বা মজুমদার এবং বড় খালা সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বেগম খুরশীদ জাহান হক চকলেটের কবর জিয়ারত শেষে গোর এ শহীদ বড় মাঠে আয়োজিত সুধী সমাবেশে রাজনৈতিক নের্তৃবৃন্দের সাথে মতবিনিময়সহ দল আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo