• রাজনীতি

প্রতিবেশী দেশকে দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ প্রতিবেশী দেশকে বাংলাদেশের ওপর দাদাগিরি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর এলাকায় মহানন্দা নদীর রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

‎এ সময় মির্জা ফখরুল বলেন, ’ইচ্ছে করলেই প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। ১৯৭১ সালে তারা আমাদের সহযোগিতা করেছে এ কারণে এখনো তারা চাইলে বাংলাদেশকে আরও সহযোগিতা করতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত সরকারের সময় তারা তা করেনি। উল্টো নানা উপায়ে দেশকে বিপদে ফেলেছে।’

‎মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ’বিগত সরকার বিভিন্ন সময়ে ভারতে দেনদরবার করেছে, স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলেছে। এতে দুই দেশের সম্পর্ক নিচে নেমে গেছে। দেশের মর্যাদা রক্ষার জন্য সম্পর্ক থাকতে হবে কিন্তু সেটি অবশ্যই সমমর্যাদার ভিত্তিতে। দেশের স্বার্থ আগে দেখতে হবে।‘

‎তিনি আরও বলেন, ’পদ্মা নদীর অববাহিকায় পানির ন্যায্য হিস্যার দাবিতে সামাজিক আন্দোলন ছড়িয়ে দিতে হবে। নির্বাচিত সরকার এলে দাবি আদায় করা সহজ হবে।’

‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‎প্রসঙ্গত, বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা নদীর অববাহিকায় পানির ন্যায্য হিস্যার দাবিতে একটি গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo