• রাজনীতি

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা মানায় না: কাদের সিদ্দিকী

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা মানায় না। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙা মানায় না। তার জন্য সরকারিভাবে প্রতিকার করেন নাই, এইটা তো একতরফা নাকি দুইতরফা বলা যায়। সরকার একতরফাভাবে কাজ করে চলছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, বিএনপি ভালো থাকুক, খারাপ থাকুক, তবে তাদের প্রচুর মানুষ রয়েছে। কিন্তু একতরফা নির্বাচন করলে বাংলাদেশে ভালো হবে না। সামনের নির্বাচনটা চাই, সব মানুষের অংশগ্রহণে। মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে।

গুরুত্বসহকারে কাজ করলে কোনো ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন, কিন্তু যদি আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয়, নিজেদের ইচ্ছামতো কোনো ফলাফল বের করবেন, তাহলে প্রচুর ঝুঁকি রয়েছে। সেই ঝুঁকি নিয়ে টিকতে পারবে না।

এ সময় সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, শেখ মুজিব যদি নিহত না হতেন তাহলে ধারা তৈরি হতো। আজও বাংলাদেশে ধারা তৈরি হয়নি। বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি। কারণ কারো রাষ্ট্র দর্শন নাই। বাংলাদেশকে গড়তে হলে রাষ্ট্রচিন্তাকে পরিষ্কার করতে হবে। এ সময় তাদের অনুসারী ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo