• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে: শিল্প উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আগামী দিনে যে নির্বাচিত রাজনৈতিক দল সরকারে আসবে তারাই ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে।
‎
‎শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বরিশালে নির্মাণাধীন সার কারখানার গোডাউন ও বিসিক শিল্পনগরীর বিভিন্ন কলকারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‎
‎উপদেষ্টা বলেন, বরিশাল বিসিকে বিদ্যুৎ ও পানিসহ নানা সমস্যা রয়েছে। স্বৈরাচার সরকারের পতনের পর নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শিল্পাঞ্চলকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চলছে।
‎
‎তিনি জানান, বিগত সরকারের সময়ে যারা বিসিকে প্লট নিয়েও প্রতিষ্ঠান গড়ে তুলেননি, তাদের প্লট বাতিলের ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে প্লট বরাদ্দের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে স্থানীয় উদ্যোক্তারা সুযোগ পান।
‎
‎তিনি আরও বলেন, শিল্পাঞ্চলকে সচল রাখতে অবকাঠামোগত উন্নয়ন জরুরি। এজন্য বিদ্যুৎ, পানি, গ্যাসসহ মৌলিক সুবিধা নিশ্চিত করতে হবে। ভোলার গ্যাসকে কাজে লাগানো গেলে দক্ষিণাঞ্চলের শিল্পকারখানাগুলো নতুন প্রাণ ফিরে পাবে।
‎
‎এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল বিসিকের উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলামসহ বিসিক মালিক সমিতির নেতারা। তারা বিসিকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন।

মন্তব্য (০)





image

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ডা. জু...

১

নিউজ ডেস্কঃ জুবাইদা রহমান বলেন, দেশের উন্নয়ন ও মানুষের ...

image

‎টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা ১ লাখ টনে উন্নীত করার পরিকল...

২

নিউজ ডেস্কঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত সক্ষমতা বাড়ানো, সরবরা...

image

‎শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ১৮টি স্বর্ণের বার ...

৩

‎নিউজ ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই...

image

গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ ক...

৪

নিউজ ডেস্কঃ গঙ্গা পানিবণ্টন চুক্তি, ১৯৯৬-এর বাস্তবায়ন পরিস্থ...

image

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্...

৫

নিউজ ডেস্কঃ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহা...

  • company_logo