• সমগ্র বাংলা

পাবনায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে ফুফু খুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে ফুফু খুন হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটঘরিয়া পৌরসভার রামচন্দ্রপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মনোয়ারা খাতুন (৭০) একই এলাকার মৃত আয়নুদ্দীন প্রামানিকের স্ত্রী।

আর অভিযুক্ত ভাতিজা আজিম উদ্দিন (২৭) একই এলাকার আক্তার হোসেনের ছেলে। ঘটনার পর থেকে ভাতিজা ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, জমি নিয়ে মনোয়ারা খাতুনের সঙ্গে তার ভাই আক্তার হোসেনের বিরোধ চলছিল।শুক্রবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা করছিলেন মনোয়ারা খাতুনের ছেলে আব্দুল মমিন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পরিবারের মধ্যে। সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে আপন ভাই আক্তার হোসেনের ছেলে ভাতিজা আজিম উদ্দিন। পর মুহূর্তেই সে ধারালো অস্ত্র দিয়ে মনোয়ারা খাতুনকে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান জানান, "মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo