• সমগ্র বাংলা

পাবনায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামনগর থেকে ধুলাউড়ি পর্যন্ত নির্মিত প্রধান সড়কটিতে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সরেজমিনে এই সড়কে গিয়ে দেখা যায়, সড়কে যে ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। রোড রোলার চালানোর পরে সড়কে পানি দিলেই মাটি হয়ে সব খোয়া চলে যাচ্ছে নদীতে। সম্পূর্ণ সড়কটি তৈরিতেই ব্যবহার করা হয়েছে পচা ইট। 

এ ব্যাপারে এলাকাবাসী অভিযোগ করে জানান, একাধিকবার ঠিকাদারে প্রতিষ্ঠান ও কর্মচারীদের বিষয়টি জানানো হলেও তারা কোন কথাই কানে নেয় না। 

বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জু বিশ্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি তার মোবাইল ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা প্রকৌশলী এনামুল কবির জানান, সড়কটি বিগত সরকারের সময় টেন্ডার দেওয়া। সেই সময় ঠিকাদারী প্রতিষ্ঠান কাজও প্রায় শেষ করে দিয়েছিল কিন্তু সরকার বদলের ফলে সড়কটির কাজ শেষ না করেই চলে যায় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। দীর্ঘদিন ধরে সড়কটি অচল অবস্থায় ছিল, আমি চাটমোহরে যোগদানের পরে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলে অতিরিক্ত এই কাজগুলো করিয়ে নেওয়ার চেষ্টা করছি। কাজটা শেষ না হলে এই সড়কের চলাচলকারী সাধারণ মানুষের কষ্ট আরো বাড়বে। 

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, দুর্নীতির অভিযোগে ইতিপূর্বে সড়কটির কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেটি পুনরায় চালু হয়েছে তা আমার জানা নেই। অভিযোগ পেলে অবশ্যই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo