• সমগ্র বাংলা

পিআর গণভোটের দাবি তুলে স্বৈরাচারের পথ প্রশস্তের চেষ্টা চালানো হচ্ছে: ডাঃ জাহিদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, বিএনপি ২২ সালে ডিসেম্বরে প্রথমে  ২৭ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি দিয়েছে। ২৩ শে জুলাই ৩১ দফা নিয়ে গণতন্ত্র গান্ধী রাজনৈতিক দলকে নিয়ে কর্মসূচি দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

যত ধরনের সংস্কারের প্রত্যেকটা কথা ৩১ দফাতেই আছে। বিএনপি সব সময় মানুষের আকাঙ্ক্ষাকে ধারন করার জন্য এবং কুশাসন থেকে বেরিয়ে সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তাবনা নিয়ে জনগণের কাছে ঘুরে বেড়াচ্ছে। 

তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট নিয়ে যারা পানি ঘোলা করার চেষ্টা করছে, তারাতো আগে কোন প্রস্তাবই দেয়নি। এখন পিআর গণভোটের মত নিত্য নতুন প্রস্তাব দিয়ে জল ঘোলা করে স্বৈরাচারের পথ প্রসস্ত করে স্বৈরাচারকে ফেরাতে চান কিনা প্রশ্ন করেন করেছেন ডাঃ জাহিদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর ৩ আসনে দলের চেয়ারপার্সন বেগম খালেদা প্রতিদ্বন্দ্বীতা প্রসঙ্গে গন মাধ্যমকর্মী সামাজ্যিক সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিদের সাথে মত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। জেলা সদরের উপশহরের একটি কমিউনিটি সেন্টারে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, আইনজীবি সমিতির সভাপতি আব্দুল হালিম, শিল্প ও বনিক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক সাবেক সভাপতি ফারুক হুমায়ুনরেজা চৌধুরী শামিম, মোসাদ্দেক হোসেন, মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোকছেদ আলী মঙ্গলীয়াসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতারা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo