• সমগ্র বাংলা

চাটমোহরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক দশ হাজার ১শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা  পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষের সভাপতিত্বে ও কৃষি সম্পসারণ কর্মকর্তা শোয়ব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনূর রশীদ, ভেটেরিনারি সার্জন উম্মে আরেফিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা ও আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, শীতকালীন পেঁয়াজ, সরিষা, গম, মশুর, খেসারী, সূর্যমুখী, অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য  ক্ষুদ্র ও প্রান্তিক দশ হাজার ১শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo