ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ঢাকায় আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। ওই দুই ম্যাচের ক্যাম্প শুরু হলেও দল ঘোষণা করেননি বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা। এ নিয়ে সমালোচনা হচ্ছিল।
বুধবার সন্ধ্যায় নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্যাম্প শুরুর ছয় দিন পর ঘোষিত স্কোয়াডে কোনো চমক নেই।
সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ ম্যাচের দলের ওপরই আস্থা রেখেছেন ক্যাবরেরা। চেনা মুখ নিয়ে এ মাসে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ দল: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদি হাসান শ্রাবণ, তারিক রায়হান কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আবদুল্লাহ ওমর, সাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজউদ্দিন, সাদউদ্দিন, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।
স্পোর্টস ডেস্ক : বিষয়টা অনেকটাই অবধারিত ছিল। বিশ্বকাপের আগে ...
নিউজ ডেস্ক : ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ৩৬ ...
স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদে...
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দল...
স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করত...

মন্তব্য (০)