• লিড নিউজ
  • জাতীয়

৪ দিনের পূর্বাভাসে লঘুচাপ নিয়ে নতুন তথ্য

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন একটি লঘুচাপ বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে এগিয়ে আসছে। রবিবার (২ নভেম্বর) রাতে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থানরত লঘুচাপটি দুর্বল এবং গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মিয়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

এটি উত্তর-উত্তরপশ্চিম বরাবর মিয়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

এদিকে লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়লেও অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার (৩ নভেম্বর) সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এ সময়েও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গা এবং বরিশাল ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (৪ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরপর বুধবারও (৫ নভেম্বর) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এ ছাড়া বৃহস্পতিবারের (৬ নভেম্বর) দিকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে। তখন চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে অন্য জায়গায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

 

মন্তব্য (০)





image

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...

image

সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখ...

image

চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূ...

নিউজ ডেস্কঃ ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সে...

image

‎বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ...

image

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্...

  • company_logo