• লিড নিউজ
  • জাতীয়

ইন্টারপোলের সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দ্বিতীয় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
‎
‎রোববার (১ নভেম্বর) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। পরে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‎
‎এতে বলা হয়, ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আগামী ৩-৫ নভেম্বর ফ্রান্সের লিয়ঁতে সংস্থাটির সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে আইজিপি আগামী ৭ নভেম্বর দেশে ফিরবেন।
‎
‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিন দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সহযোগী সংস্থা, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদগণ অংশগ্রহণ করবেন।
‎
‎উল্লেখ্য, সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতে বায়োসিকিউরিটি হুমকির পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভ্যাব্য হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা করা হবে।

মন্তব্য (০)





image

‎মানামা ডায়ালগে অংশ নিতে বাহরাইনে বাংলাদেশের সামরিক প্রতি...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন আইআইএসএস মানামা ডা...

image

শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের জেরে ৫ মেট্রো স্টেশন বন্ধ

২

নিউজ ডেস্কঃ ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি...

image

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না...

৩

‎নিউজ ডেস্কঃ নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-...

image

আসামে বেলুনের সঙ্গে বাঁধা যুবদলের ব্যানার, তদন্তে ভারতীয় ...

৪

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার একটি গ্র...

image

শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্...

৫

নিউজ ডেস্কঃ   পুলিশের পক্ষ থেকে অনুরোধের পরিপ্রেক্...

  • company_logo