ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ ‘স্পুটনিক-১’ উৎক্ষেপণের ৬৮তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় রাশিয়ান হাউসে দুই দিনব্যাপী ‘স্পুটনিক কসমসফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
রাশিয়ান হাউস ইন ঢাকা, সেরোভ একাডেমি অব ফাইন আর্টস এবং বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে তরুণ প্রজন্মকে বিজ্ঞান, মহাকাশ ও উদ্ভাবনের প্রতি অনুপ্রাণিত করার লক্ষ্যে নানা শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রমের আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী উৎসবের কর্মসূচির মধ্যে ছিল রকেট মডেল তৈরির কর্মশালা, জ্যোতির্বিজ্ঞান ক্যাম্প, মহাকাশবিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী, এবং ‘আমার চোখে মহাকাশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশু-কিশোররা তাদের কল্পনার মাধ্যমে মহাবিশ্বের সৌন্দর্য ফুটিয়ে তুলে দর্শকদের মুগ্ধ করে।
উৎসবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০-রও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের উদ্দীপনা ও সৃজনশীলতা প্রদর্শন করে।
সমাপনী অনুষ্ঠানে রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেক্সান্দ্রা এ. খ্লেভনই অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও স্মারক তুলে দেন। তিনি ভবিষ্যতের মহাকাশ অন্বেষণে তরুণদের কৌতূহল, দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতাকে প্রশংসা করেন।
‘স্পুটনিক কসমসফেস্ট ২০২৫’ তরুণ প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক আগ্রহ জাগিয়ে তোলার পাশাপাশি মানবজাতির মহাকাশ অভিযাত্রার সূচনা—স্পুটনিক-১-এর ঐতিহাসিক উৎক্ষেপণ—কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...
নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখ...
নিউজ ডেস্কঃ ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সে...
নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ...
নিউজ ডেস্ক : দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্...

মন্তব্য (০)