• লিড নিউজ
  • জাতীয়

গণভোট ইস্যুতে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার, সংসদ নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জোর দিয়ে বলেছেন, ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই সংসদ নির্বাচন হবে, এটাকে পেছানোর মতো কোনো শক্তি নেই। আর গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। যেকোনো সিদ্ধান্ত নেয়া হোক না কেন, জাতীয় নির্বাচন সময়মতোই হবে।
‎
‎শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন-২০২৫’-এ প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।
‎
‎প্রেস সচিব বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতের কথা বলছেন। আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম, সেটাই প্রধান উপদেষ্টা করবেন।’
‎
‎এসময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার ব্যাপারেও কথা বলেছেন তিনি। তিনি বলেন, ‘১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন।’
‎
‎তরুণদের জ্ঞান ও মেধার বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে নোবিপ্রবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে আজ এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল।

মন্তব্য (০)





image

‎মানামা ডায়ালগে অংশ নিতে বাহরাইনে বাংলাদেশের সামরিক প্রতি...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন আইআইএসএস মানামা ডা...

image

শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের জেরে ৫ মেট্রো স্টেশন বন্ধ

২

নিউজ ডেস্কঃ ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি...

image

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না...

৩

‎নিউজ ডেস্কঃ নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-...

image

ইন্টারপোলের সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি ‎

৪

নিউজ ডেস্কঃ দ্বিতীয় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারে...

image

আসামে বেলুনের সঙ্গে বাঁধা যুবদলের ব্যানার, তদন্তে ভারতীয় ...

৫

নিউজ ডেস্কঃ  ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার একটি গ্র...

  • company_logo