• সমগ্র বাংলা

লালমনিরহাটে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: মাদক নির্মূলে র‍্যাব -১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার র‌্যাব-১৩,সদর কোম্পানী,রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন কমলাবাড়ি ইউনিয়নের কুমড়িরহাট ব্রীজের উপর অভিযান পরিচালনা করে।এ সময় আসামীদের ব্যবহৃত ইজিবাইক তল্লাশীকালে চালক ও যাত্রীর সিটের নীচ হতে ০২ টি প্লাস্টিকের বস্তার মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ৩১৪ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য এস্কাফ ( ESkuf) জব্দসহ মাদক কারবারি সহির উদ্দিন (৩৫), পিতা-মোঃ শামসুল হক, সাং-মহিস্থলী, মোঃ জহুরুল ইসলাম (৩৬), পিতা-মৃত আলহাজ্ব সমতউল্লাহ, সাং-মহিস্থলী ডিঙ্গার পাড়া এবং মোঃ জহর আলী (৩৮), পিতা-মোঃ ময়েন উদ্দিন, সাং-দুলালী বাজার, সর্ব থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট'দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।প্রাথমিকভাবে জানা যায় যে,দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ অত্যন্ত কৌশলে ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলো।তারা অভিনব সব উপায়ে মাদকদ্রব্য চোরাচালান করে থাকে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিগণ ও জব্দকৃত আলামতসহ লালমনিরহাট জেলার আদিতমারী থানায় হস্থান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo