ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
এ সময় ওই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে একই ট্রাকের চাপায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর।
রবিবার (৭ জুন) রাত সাড়ে আটটার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী উপজেলার পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মো. নান্নু খান এই দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শিশু হলো পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ (৮)। তবে নিহত মোটরসাইকেল আরোহীর নাম পরিচয় পাওয়া যায়নি।
পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মো. নান্নু খান জানান, ছেলে আলিফকে নিয়ে পাকশী বেড়াতে গিয়েছিলেন তার মা। রাতে সিএনজিচালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন। অটোরিকশায় আরো যাত্রী ছিল।
পথিমধ্যে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় পৌঁছার পর অটোরিকশাটি সামান্য কাঁত হয়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা মায়ের কোল থেকে শিশু আলিফ ছিটকে বাইরে সড়কের উপর পড়ে। ছেলেকে বাঁচাতে মা অটোরিকশা থেকে লাফ দিয়ে নামার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।
একই সময় দ্রুতগামী এক মোটরসাইকেল আরোহী শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলে দু’জনই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। শিশু আলিফের মা আহত হন।
খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ও দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করে। তবে অটোরিকশা ও ট্রাক চালক পালিয়ে গেছে। আহত অবস্থায় শিশু আলিফের মা কে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ রক্ষা ও সবুজায়...

মন্তব্য (০)