• লিড নিউজ
  • জাতীয়

‎আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল একাত্তর ও চব্বিশের তরুণরা: উপদেষ্টা শারমীন ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরি। ২৪ এ দেশের মোড় ঘুরিয়ে দিয়েছে তারা।

‎তিনি বলেন, সাম্য হলো একটি আদর্শ। সাম্য, মানবিক মর্যাদা ও আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল ৭১ ও চব্বিশের তরুণরা।

‎উপদেষ্টা আরও বলেন, সাম্যের সমাজ এবং গণতন্ত্রকে একটি কাঠামোর মধ্যে আনতে হলে জুলাই আত্মদানে তরুণদের কথা বারবার আমাদের স্মরণ করতে হবে, স্মরণ রাখতে হবে।

‎বুধবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে মুক্ত গণমাধ্যম মঞ্চ আয়োজিত ‘গণমাধ্যমের জুলাই আত্মদান’ স্মারকের মোড়ক উন্মোচন ও জুলাই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শারমীন এস মুরশিদ।

‎তিনি শহীদ সন্তানদের স্মৃতি স্মরণ করে বলেন, তোমরা বেঁচে থাকবে কোটি প্রাণে। আগামীর দেশ গঠন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ ও সকল অসঙ্গতি দূর করতে সাংবাদিক, রাজনৈতিক দল, তরুণ জনগোষ্ঠীসহ সবার সহযোগিতা লাগবে।

‎তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার অন্যতম ধারক-বাহক হবেন সাংবাদিকরা। যারা জাতির বিবেক তারাই হতে পারে আগামীর বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর। তাদের লেখনির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তাই শহীদ সাংবাদিকদের ত্যাগ যেন বৃথা না যায়, সেদিকে নজর রাখতে হবে।

‎মুক্ত গণমাধ্যম মঞ্চের মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারের সঞ্চালনা ও আক্তারুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. কর্নেল (অব.) কামাল আকবর, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. হেলাল উদ্দিন এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক।

‎শহীদ সাংবাদিক পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শহীদ তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান।

মন্তব্য (০)





image

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...

image

সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখ...

image

চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূ...

নিউজ ডেস্কঃ ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সে...

image

‎বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ...

image

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্...

  • company_logo