• লিড নিউজ
  • জাতীয়

‎প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: পরিবেশ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের প্রতিশ্রুতির জায়গা থেকে পরিষ্কার করতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বলেছেন, সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না। কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল।

‎বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত সেমিনারে বক্তব্য দিচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

‎সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া অনৈক্য হিসেবে নয়, মতানৈক্য বলা যেতে পারে। মতানৈক্য আলোচনা সাপেক্ষে দূর করা যায়।সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না। কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য করেন তিনি।

‎সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সাড়ে ৫০০ কোটি টাকা না দিয়ে ১০০০ কোটি টাকা দেয়া হোক নদী ভাঙন মানুষকে সাহায্য করার জন্য। এতো বেশি আইন ও নীতিমালা যে এগুলো মানতে মানতে কাজে নামা হয় না। আবার সবসময় বাজেট কমও পায় এ মন্ত্রণালয়।

‎সবসময় বাজেট কম পায় পরিবেশ মন্ত্রণালয়-এ কথা জানিয়ে তিনি আরও বলেন,
‎জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিনিয়োগের প্রয়োজন আছে।

‎পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে পানি সরবরাহের ব্যবস্থা করতে জলবায়ু পরিবর্তন ফান্ডে টাকা জমা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে সুপেয় পানি সরবরাহ করা বন ও পরিবেশ মন্ত্রণালয়ের কাজ না, স্থানীয় সরকারের কাজ বলেও জানান তিনি।

‎পরিবেশ উপদেষ্টা বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসকে প্রাধান্য দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ব্যবস্থা নিতে হবে।

মন্তব্য (০)





image

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!

নিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাস...

image

সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি

নিউজ ডেস্ক : স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখ...

image

চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূ...

নিউজ ডেস্কঃ ১৯৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপথগামী সে...

image

‎বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ...

image

সন্ধ্যার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্...

  • company_logo