• আন্তর্জাতিক

‎৫ বছর পর ভারত-চীন সরাসরি ফ্লাইট চালু

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ পাঁচ বছর পর পুনরায় শুরু হয়েছে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল।  রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টায় কলকাতা থেকে গুয়াংঝুতে প্রথম দৈনিক ফ্লাইটটি পরিচালনা করে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো।

‎ইন্ডিগো প্রথম ফ্লাইটটি পরিচালনা করেছে কলকাতা থেকে গুয়াংঝুর পথে।  আর রাজধানী নয়াদিল্লি থেকে সাংহাই ও গুয়াংঝুর অতিরিক্ত ফ্লাইট নভেম্বর থেকে চালু হবে।

‎রোববার ভারতে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, চীন ও ভারতের মধ্যে সরাসরি বিমান চলাচল এখন বাস্তবতা।

‎আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে বিশ্বের দুই জনবহুল দেশ ভারত ও চীন একে অপরের কৌশলগত প্রতিদ্বন্দ্বী। ২০২০ সালের সীমান্ত সংঘাতের পর দুই দেশের বিমান যোগাযোগ বন্ধ ছিল। তবে সাম্প্রতিক উষ্ণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

‎ভারত সরকার বলছে, নতুন করে ফ্লাইট চলাচল শুরু হওয়ার বিষয়টি দু'দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে ধীরে ধীরে স্বাভাবিক করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের ৪ দেশে ই...

নিউজ ডেস্কঃ ইরানে মার্কিন বাহিনীর নতুন করে বিমান হামলার জবাব...

image

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১১২৭ জনে, চলছে উদ...

নিউজ ডেস্কঃ ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে ...

image

‎অপরাধের অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা...

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্...

image

‎নেপালে বন্যা ও ধস: সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, থার্মাল ড্...

আন্তর্জাতিক ডেস্ক: শত শত শ্রমিকের সমাধিতে পরিণত হতে যাচ্ছে ন...

image

প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা...

  • company_logo