• আন্তর্জাতিক

‎৩০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে অ্যামাজন

  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে অ্যামাজন।  আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে এই প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছে তিনটি নির্ভরযোগ্য সূত্র।  খরচ কমাতে এবং অতিরিক্ত জনবল সামঞ্জস্য করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎অ্যামাজনের মোট কর্মীর সংখ্যা প্রায় ১৫ লাখ ৫০ হাজার। এর মধ্যে করপোরেট পর্যায়ে কর্মরত প্রায় ৩ লাখ ৫০ হাজার জন। এই জনবলের ১০ শতাংশ পর্যন্ত ছাঁটাই হতে পারে।  ২০২২ সালের পর এই প্রথম অ্যামাজনের সবচেয়ে বড় চাকরিচ্যুতি হতে যাচ্ছে। ওই সময় প্রায় ২৭ হাজার জনকে বাদ দেওয়া হয়েছিল।

‎কোম্পানির মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে জানা গেছে, এবার মানবসম্পদ (এইচআর), ডিভাইস, সার্ভিস ও অপারেশনসসহ বিভিন্ন বিভাগে ছাঁটাই হতে পারে। সংশ্লিষ্ট টিমের ম্যানেজারদের সোমবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে—কীভাবে ই-মেইলের মাধ্যমে কর্মীদের অবহিত করা হবে।

‎অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি কোম্পানির ভেতরে অতিরিক্ত আমলাতন্ত্র বা জটিল প্রশাসনিক প্রক্রিয়া কমাতে কাজ করছেন। তিনি অভিযোগ জানানোর জন্য একটি গোপন লাইন চালু করেছেন যেখানে পাওয়া ১,৫০০ মতামতের ভিত্তিতে এখন পর্যন্ত ৪৫০টির বেশি প্রক্রিয়া পরিবর্তন করা হয়েছে।

‎জুন মাসে জ্যাসি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিমাণ বাড়ানো হলে ভবিষ্যতে আরও কিছু পদে ছাঁটাই হতে পারে, বিশেষত যেসব কাজ পুনরাবৃত্তিমূলক ও সহজে স্বয়ংক্রিয় করা যায়।

‎তবে ঠিক কতজন কর্মীকে ছাঁটাই করা হবে তা এখনো নির্দিষ্ট নয়। সূত্রগুলো জানিয়েছে, এই সংখ্যা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। কোম্পানির আর্থিক অগ্রাধিকারের ওপর এটা নির্ভর করবে। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফরচুন জানিয়েছে, মানবসম্পদ বিভাগেই প্রায় ১৫ শতাংশ কর্মী ছাঁটাই হতে পারে।

মন্তব্য (০)





image

বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

নিউজ ডেস্ক : পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে একটি নির...

image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে কবে দায়িত্ব নিচ্ছেন বার...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির...

image

‘যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থেই মার্কিন সমালোচকদের মুখ ব...

নিউজ ডেস্ক : ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতি...

image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

  • company_logo