• আন্তর্জাতিক

‎নিউইয়র্কে আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়র প্রার্থী, চটেছেন ইহুদি ধর্মগুরুরা ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে। জরিপে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে, এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও তাকে ভোট না দিতে জনগণকে উৎসাহিত করছে ইহুদি ধর্মগুরুরাও। মামদানির বিরুদ্ধে জনমত তৈরিতে একটি চিঠিতে গণসই করছেন বিভিন্ন শহরের র‍্যাবাইরা।

‎মূলত, দেশটিতে এবছরের সামগ্রিক ইভেন্টগুলোর মধ্যে অন্যতম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এ নির্বাচনটিকে। ধারণা করা হচ্ছে, এবারই প্রথম একজন মুসলিম মেয়র পেতে পারে নিউইয়র্কবাসী।

‎আগাম ভোটে প্রতিপক্ষের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন মামদানি। সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সার্ভিস এবং প্রায় ১০ লাখ নিউইয়র্কবাসীর বাড়িভাড়া মওকুফসহ বেশকিছু প্রতিশ্রুতি সামনে রেখে শহরের উদারপন্থি ভোটারদের আকৃষ্ট করছেন তিনি। গাজায় ইসলাইলি গণহত্যার তুমুল সমালোচক হিসেবেও ধরা হয়ে থাকে তাকে। 

‎তবে, মামদানির এই জনসমর্থন সহজে মেনে নিতে রাজি নন অনেকেই। বিভিন্ন উপায়ে তাকে আক্রমণ করতে ছাড়ছে না প্রতিপক্ষ। এরইমধ্যে বেশ কয়েকবার তাকে ইসলামপন্থির তকমা দিয়েছেন অন্যতম প্রধান প্রতিপক্ষ অ্যান্ড্রু কুমো। পাশাপাশি, তার প্রতিশ্রুতিগুলোকে অর্থনৈতিকভাবে ভিত্তিহীন দাবি করেছেন নিউইয়র্কের সাবেক এই গভর্নর।

‎শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, টাইমস অফ ইসরাইলের প্রতিবেদন বলছে, মামদানির পরাজয় নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে নিউইয়র্কের ইহুদিরাও। মামদানি তার নির্বাচনী প্রচারণায় বার বার ইসরাইলবিরোধী মনোভাব তুলে ধরায় শঙ্কিত তারা। 

‎মামদানি নিউইয়র্কে ইহুদীবিদ্বেষ ছড়াচ্ছেন এমন একটি বার্তা সংযুক্ত চিঠিতে সই করছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের র‍্যাবাইরা। সাধারণ ইহুদি ভোটাররা যাতে মামদানিকে ভোট না দেয়, একারণেই এমন পদক্ষেপ তাদের। যেসব র‍্যাবাইরা সই করছে না তাদেরও তালিকা প্রস্তুত করে ছড়ানো হচ্ছে বিদ্বেষ।

‎এরইমধ্যে চিঠিতে জমা পড়েছে ১ হাজারেরও বেশি ইহুদী ধর্মগুরুর স্বাক্ষর, যা মার্কিন ইতিহাসে বিরল একটি ঘটনা। আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এ মেট্রোপলিটন শহরের নগরপিতা নির্বাচন।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের ৪ দেশে ই...

নিউজ ডেস্কঃ ইরানে মার্কিন বাহিনীর নতুন করে বিমান হামলার জবাব...

image

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১১২৭ জনে, চলছে উদ...

নিউজ ডেস্কঃ ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে ...

image

‎অপরাধের অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা...

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানে সামরিক ও বেসামরিক লক্ষ্...

image

‎নেপালে বন্যা ও ধস: সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, থার্মাল ড্...

আন্তর্জাতিক ডেস্ক: শত শত শ্রমিকের সমাধিতে পরিণত হতে যাচ্ছে ন...

image

প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা...

  • company_logo