• লাইফস্টাইল

গরমে স্বস্তি দেবে ৫ পানীয়

  • লাইফস্টাইল

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গরমে আরাম আর প্রশান্তি পেতে সঠিক ডায়েটের বিকল্প নেই। পুষ্টিবিদরা বলছেন, গরমের তীব্রতা যত বাড়ে ততই শরীরে বাড়তে শুরু করে পানীয়ের চাহিদা। তাই স্বস্তি ও প্রশান্তি পেতে গরমের এ সময় ডায়েট লিস্ট তৈরিতে প্রাধান্য দিন কিছু বিশেষ পানীয়কে।

‎গরমে শীতল অনুভব পেতে ও শরীরকে পানিপূর্ণ রাখতে কিছু সবজি ও ফলকে প্রাধান্য দিতে পারেন। পুষ্টিবিদরা বলছেন, শসা, লেবু, তরমুজ, কমলা, টক দই, ডাবের পানীয় শরীরকে গরমের সময় ক্লান্ত হতে দয়ে না।

‎ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের প্রতিবেদন থেকে জানা যায়, নিয়মিত যেকোনো দুইটিকে ডায়েট লিস্টের সকাল ও দুপুরে রাখলেই গরমেও দীর্ঘ সময় থাকা যায় সতেজ ও প্রাণবন্ত।

‎১। ডাব: ডাবের পানিতে ক্যালোরি, প্রোটিন এবং কার্বোহাইড্রেট বেশি থাকে। এছাড়াও পানিতে থাকে ফাইবার। হজমের উন্নতিতে উপকারী এটি অন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা ও হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী ডাবের পানি।

‎২। লেবুর রস: যারা ডাবের পেছনে এত টাকা খরচ না করতে চান তারা সস্তায় সেরা পানীয় হিসেবে লেবুর রসের পানীয়কে বেছে নিতে পারেন। আপনি জানলে অবাকে হবেন? ডাবের প্রায় সমমানের পুষ্টিগুণ আছে লেবুর রসে। ৪ সদস্যের জন্য ৪টি লেবু কিনে ৪ গ্লাস শরবত তৈরি করুন। এতেই পাবেন সারাদিনের গরমে সতেজ ও শীতল অনুভূতি।

‎৩। শসার রস: গরমে প্রশান্তি পেতে ডায়েটে শসার পরিমাণ বাড়িয়ে দিন। সালাদ হিসেবে এটি খেতে পারেন অথবা শসার রস দিয়ে শরবত তৈরি করেও খেতে পারেন।

‎৪। তরমুজের রস: তরমুজের নতুন জাত কারিশমা। বারোমাসী তরমুজ কারিশমা সারাবছরই বাজারে পাওয়া যায়। গরমে প্রশান্তি পেতে স্লাইস করে কেটে তরমুজ খান অথবা শরবত করেও এটি খেতে পারেন।

‎৪। কমলা: গরমে স্বস্তির আরেক নাম কমলা। এ ফল ঋতু পরিবর্তনের কারণে শরীরে যেসব রোগ আক্রমণ করে তার বিরুদ্ধে প্রতিরোধী ক্ষমতা বাড়িয়ে তোলে কমলা। শরীরের ক্ষতিকর টক্সিন বের করে দিয়ে শীতল অনুভব তৈরি করে।

‎৫। টক দই: শরীরকে দ্রুততম সময়ে ঠান্ডা করতে পারে টক দই। তাই এটি দিয়ে সেরা পানীয় লাবাং তৈরি করতে পারেন। মনে রাখবেন, টক দই প্রোবায়োটিক খাবার হওয়ায় পেটের নানা সমস্যা নিরসনে ও ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। এতে প্রচুর পরিমাণে পুষ্টি ও খনিজ পদার্থ থাকায় গরমে আপনি সহজে ক্লান্ত হবেন না। বরং সারাদিন থাকবেন সতেজ ও প্রাণবন্ত।

মন্তব্য (০)





image

ধূমপান ছাড়াও যেসব কারণে বাড়তে পারে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...

image

হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না, জানা যাবে যে বিশেষ উপায়ে

নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...

image

ব্যস্ততার মধ্যে ব্যায়ামের ধারাবাহিকতা ধরে রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...

image

‎বয়স বাড়লেও শরীর শক্তিশালী রাখতে নারীদের যে ৩ অভ্যাস জরুরি ‎

লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...

image

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে লাল-হলুদ ক্যাপসিকাম

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

  • company_logo