ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় র্যাবের অভিযানে কষ্টি পাথরের বিষ্ণ মুর্তি উদ্ধার করা হয়েছে। পাচারে জড়িত ২জনকে গ্রেপ্তার করেছে তারা।
র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী গন মাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানান, চোরাকারবারীদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযানে গতকাল সোমবার দিনাজপুরস্হ সিপিসি-১ এর একটি দল খানসামার ২ নং ভেরবেড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভেরবেড়ী আমরত শাহ গ্রামের জনৈক আব্দুল মাজেদের (৫০) বসতবাড়ীতে অভিযান চালায়। বসতবাড়ী তল্লাশীর সময় রান্নাঘর হতে ৯ কেজি ২৫০ গ্রাম কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে তারা।
এসময় আব্দুল মৃত তছির উদ্দিনের ছেলে মাজেদ (৫০) এবং বীরগঞ্জর ভোগডোমা গ্রামের মৃত বরকত আলী শেখের ছেলে আলী আজম (৬৫) কে গ্রেপ্তার করা হয়েছে। মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি তারা প্রতিবেশী দেশে পাচারের জন্য চেষ্টা করছিলো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
আজ মঙ্গলবার উভয়কে সংশ্লিষ্ট থানায় তুলে দিয়েছেন তারা।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিরল প্রজাতির বন্যপ্রাণী গন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ই...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার নাকসী মাদ্রাসা বাজারস্থ ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ওষুধ ভেবে ভুল করে ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে কোমলমতি শিশু জান্নাতুলকে নির্মমভাবে...

মন্তব্য (০)