• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরাইলি বাহিনীর হাতে অপহৃত আলোকচিত্রী শহিদুল আলম

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের বিশিষ্ট আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম জানিয়েছেন, তিনি বর্তমানে গাজামুখী একটি মানবিক সাহায্যবাহী ফ্লোটিলার অংশ হিসেবে ভূমধ্যসাগরে অবস্থান করছিলেন, যেখান থেকে ইসরাইলি দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে। আজ (বুধবার, ৮ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও বার্তায় খোদ এ তথ্য নিশ্চিত করেন তিনি।

‎ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে ধরে নিতে হবে আমরা সাগরে বাধাগ্রস্ত হয়েছি এবং আমি ইসরাইলি দখলদার বাহিনীর হাতে অপহৃত হয়েছি। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইলি, যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তি সক্রিয়ভাবে সহযোগিতা করছে। আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাই, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান।’

‎এর আগে, ৫ অক্টোবর রাতে শহিদুলের ফেসবুকে হুবহু একই বক্তব্যসহ একটি বার্তা পোস্ট হয়েছিল। তবে পরদিন তিনি নিজেই জানান, ‘ভয়ের জন্য দুঃখিত। এটি একটি প্রস্তুত স্ক্রিপ্ট ছিল; যদি আমরা ইসরাইলি বাহিনীর দ্বারা আটক হই, তখন প্রচার করার জন্য তৈরি করা হয়েছিল। ভুলবশত সেটি আগেই আপলোড হয়ে গিয়েছিল।’

‎ইসরাইলের দাবি, শহিদুল আলমের ‘কনসেন্স’সহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটক
‎সে সময় বিষয়টি ‘ভুল বোঝাবুঝি ও আগেভাগে স্ক্রিপ্ট প্রকাশ’ বলে ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি কমান তিনি। তবে আজকের ভিডিও বার্তাটি ইঙ্গিত করে, এবার আর কোনো স্ক্রিপ্ট নয়; আসলেই তাকে আটক করেছে ইসরাইলি বাহিনী।

‎শহিদুল আলম গাজাগামী ফ্লোটিলা অভিযানের অংশ নেন, যেটি ইসরাইলি অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিল। এ মিশনের অংশ হিসেবে তিনি বিশ্ব গণমাধ্যমে একাধিক সাক্ষাৎকার ও বার্তা দিয়েছেন, যেখানে তিনি ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন।

মন্তব্য (০)





image

বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

নিউজ ডেস্ক : পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে একটি নির...

image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে কবে দায়িত্ব নিচ্ছেন বার...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির...

image

‘যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থেই মার্কিন সমালোচকদের মুখ ব...

নিউজ ডেস্ক : ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতি...

image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

  • company_logo