ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ২৭ হাজার কোটি টাকায় চীন থেকে বিমান বাহিনীর জন্য ২০টি যুদ্ধবিমান কেনার খবর নিয়ে মুখ খুলতে চাচ্ছেন না অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোন মন্তব্য করব না।’
সূত্র থেকে জানা যায়, সরকার ২৭ হাজার কোটি টাকা খরচ করে চীন থেকে ২০টি জে-১০সিই মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনছে।
সশস্ত্র বাহিনী বিভাগের একটি নথিতে দেখা যায়, একেকটি উড়োজাহাজের প্রাক্কলিত মূল্য ৬০ মিলিয়ন মার্কিন ডলার, এই হিসেবে ২০টির দর এক হাজার দুইশ মিলিয়ন মার্কিন ডলার বা ১৪ হাজার ৭৬০ কোটি টাকা।
এর সঙ্গে স্পেয়ার পার্টস, আরও কিছু সরঞ্জাম, বীমা ও ভ্যাট, এজেন্সি কমিশন সব মিলিয়ে ২০টি উড়োজাহাজে খরচ দাঁড়াবে ২৭ হাজার ৬০ কোটি টাকা। আগামী ১০ অর্থ বছরে থোক বরাদ্দ থেকে এই অর্থ সঙ্কুলানের কথা বলা হয়েছে।
দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে এক সাংবাদিক বলেন, আপনি তো বিষয়টা জানেন স্যার–তখন অর্থ উপদেষ্টা বলেন, ‘জানলে যে সব বলে দিতে হবে, সেটা তো না।’
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডিসেম্বর সামন...
নিউজ ডেস্ক : দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টাকারীদের কঠোর হাতে দ...
নিউজ ডেস্ক : পোশাক শ্রমিকদের (গার্মেন্টস শিল্প সেক্টর) নতুন ...
নিউজ ডেস্ক : মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে পো...
নিজস্ব প্রতিবেদকঃ নৌকা বাইচসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবা...

মন্তব্য (০)