ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : হজযাত্রী নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন।
মঙ্গলবার (৭ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ-১ শাখা হতে এ বিষয়ে পত্র জারি করা হয়েছে।
পত্রে বলা হয়েছে, ২০২৬ সনের হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে। এক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী বা হজ এজেন্সিকে ভিসা ইস্যুর নিমিত্ত পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদ সম্বলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজযাত্রীর ভিসা হবে না।
উল্লেখ্য, সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুসারে আসছে ১২ অক্টোবর শেষ হবে আসন্ন ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম।
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার নির্...
নিউজ ডেস্ক : রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ...
নিউজ ডেস্ক : দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টা মধ্যে ঘণ্টা...
নিউজ ডেস্ক : চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক...
নিউজ ডেস্কঃ যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে র...

মন্তব্য (০)