• লিড নিউজ
  • জাতীয়

‎দ্রুত সময়ের মধ্যেই আ. লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দ্রুত সময়ের মধ্যেই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। নিয়োগ দেয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) ট্রাইব্যুনালে গণমাধ্যমকে এসব তথ্য জানান তাজুল ইসলাম।

‎এসময় তিনি বলেন, ‘কারো বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে কোনো পর্যায়ের নির্বাচনে অংশ নিতে পারবে না, আইনের এ সংশোধনী সংবিধান মেনেই করা হয়েছে।

‎আওয়ামী লীগের বিরুদ্ধে অন্য মামলায় সাক্ষীরা এরইমধ্যে ট্রাইব্যুনালে যেসব সাক্ষ্য দিয়েছেন তা তদন্তে আমলে নেয়া হবে জানানো হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলাকালে অন্য কোনো দলের নাম উঠে আসলে সেসব দলের বিচারের বিষয়টি বিবেচনার কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

‎কোন বিষয়কে ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হবে, সেই প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ‘আইনের মধ্যে যেসব বিষয় উঠে আসবে সেসব বিষয় ধরে তদন্ত এগিয়ে নেয়া হবে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ দলের একাধিক শীর্ষ নেতার বিচার ট্রাইব্যুনালে চলছে।’

মন্তব্য (০)





image

‎৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার নির্...

image

সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ...

image

রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

নিউজ ডেস্ক : দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টা মধ্যে ঘণ্টা...

image

চীনের সঙ্গে জিও পলিটিক্যাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হব...

নিউজ ডেস্ক : চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক...

image

ঢাকার যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে ৫০ প...

নিউজ ডেস্কঃ যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে র...

  • company_logo