ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ নভেম্বর সকল সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ রোববার (১ নভেম্বর) এক প্রজ্ঞাপনে বলেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে গত ৫ অক্টোবর সিদ্ধান্ত দেয় মন্ত্রিসভা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে দিবসটি রাখা হয়েছে।
নিউজ ডেস্ক : অবৈধ সম্পদ অর্জন ও অর্থ ...
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্ম...
নিউজ ডেস্ক : দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক (গার্মেন্টস...
নিউজ ডেস্ক : শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে কয়...
নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার...

মন্তব্য (০)