ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টাকারীদের কঠোর হাতে দমনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পোশাক খাতের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
রোববার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি, কোনো শ্রমিক ভাই এই আন্দোলনের সঙ্গে জড়িত নন। কোনো শ্রমিক সংগঠনও জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে সম্পৃক্ত নয়। মজুরি বোর্ড গঠন হয়েছে। এর মাধ্যমে তাদের মজুরি নির্ধারণ করা হবে। যেভাবে শ্রমিকদের জীবনমান উন্নয়ন হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন।’
তিনি বলেন, ‘আমরা গার্মেন্ট মালিকদের অনুরোধ করব, তারা যেন উৎপাদন অব্যাহত রাখেন। কোনোভাবেই যেন রপ্তানির সংকট তৈরি না করেন। মালিকরা যেন শ্রমিকদের সঙ্গে মিলেমিশে কাজ চালিয়ে নেন।’
বৈঠকে সরকারপ্রধান কী নির্দেশনা দিয়েছেন—এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন, যাতে পোশাকশ্রমিকদের স্বার্থকে রক্ষা করা হয়, তাদের জীবনমান উন্নত হয় এবং বাংলাদেশে উৎপাদন ও উন্নয়ন যাতে ব্যাহত না হয়, রপ্তানি যাতে বাড়ে। সমস্ত বিষয়ে লক্ষ্য রেখেই যেন পদক্ষেপ নেওয়া হয়।
মন্ত্রী বলেন, ‘আজ হয়তো হঠাৎ করে মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। আগামী দিনে তাদের কারখানা বন্ধ রাখবেন না—এটিই আমরা আশা করি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মজুরি নির্ধারণ ও বৈঠক করবেন বোর্ডের চেয়ারম্যান। তবে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, বোর্ড যেন শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি খেয়াল রাখে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলেছি, যারা বিশৃঙ্খলা করবে, তাদের কঠোর হাতে দমন করার জন্য।’
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন তার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডিসেম্বর সামন...
নিউজ ডেস্ক : পোশাক শ্রমিকদের (গার্মেন্টস শিল্প সেক্টর) নতুন ...
নিউজ ডেস্ক : মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে পো...
নিজস্ব প্রতিবেদকঃ নৌকা বাইচসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবা...
নিউজ ডেস্ক : অবৈধ সম্পদ অর্জন ও অর্থ ...

মন্তব্য (০)