• লিড নিউজ
  • জাতীয়

‎প্রবীণদের আত্মনির্ভরশীল জীবনের সুযোগ তৈরিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবীণদের জন্য একটি আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ তৈরি করতে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

‎‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে চলেছি, তা বাস্তবায়নে প্রবীণদের অন্তর্দৃষ্টি ও কর্মদক্ষতাকে কাজে লাগাতে হবে। প্রবীণরা যেন বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সামাজিক সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারেন, সে পরিবেশ সৃষ্টি করতে হবে।”

‎প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “আন্তর্জাতিক প্রবীণ দিবসের এ শুভক্ষণে আমি আমাদের সকল শ্রদ্ধেয় প্রবীণ নাগরিককে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। এবছর দিবসটির প্রতিপাদ্য- ‘ওল্ডার পারসনস ড্রাইভিং লোকাল এন্ড গ্লোবাল এ্যাকশন : আওয়ার এস্পিরেশনস, আওয়ার ওয়েল-বিইং, আওয়ার রাইটস’-যথার্থ হয়েছে বলে আমি মনে করি।”

‎প্রধান উপদেষ্টা আরও বলেন, “প্রবীণরা কোনো সমাজের বোঝা নন, তাঁরা হলেন জীবন্ত ইতিহাস। তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতায় নিহিত রয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য দিকনির্দেশনা। আমরা স্বপ্ন দেখি একটি দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার, যেখানে প্রতিটি মানুষের কর্ম ও মর্যাদা নিশ্চিত হবে। এই স্বপ্ন পূরণে প্রবীণরাই হতে পারেন অন্যতম চালিকাশক্তি। তাঁদের অভিজ্ঞতা আমাদের সংকটে পথ দেখাবে, তাঁদের দিকনির্দেশনা তরুণদের করবে আত্মবিশ্বাসী।”

‎তিনি বলেন, “আসুন, আজকের এই দিনে আমরা প্রবীণদের আমাদের সমৃদ্ধ ভবিষ্যতের সক্রিয় অংশীদার হিসেবে বরণ করে নিই। গড়ে তুলি এমন এক পৃথিবী, যেখানে প্রতিটি মানুষ তার সর্বোচ্চ সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মানিত ও পরিপূর্ণ জীবনযাপন করতে পারে।”

মন্তব্য (২)





image
image
image

‎৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার নির্...

image

সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ...

image

রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

নিউজ ডেস্ক : দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টা মধ্যে ঘণ্টা...

image

চীনের সঙ্গে জিও পলিটিক্যাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হব...

নিউজ ডেস্ক : চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক...

image

ঢাকার যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে ৫০ প...

নিউজ ডেস্কঃ যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে র...

  • company_logo