• লিড নিউজ
  • জাতীয়

জুলাই-আগস্টের গণহত্যাকারীদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে: চিফ প্রসিকিউটর ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হবে, কিংবা কেউ পালিয়ে থেকে রক্ষা পাবেন- এ ধরনের দুরাশা করে কোনো লাভ নেই।

‎আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

‎তিনি বলেন, ন্যায়বিচার সবসময় নিজস্ব গতিতে এগোয়। আইন নিরপেক্ষভাবে কাজ করে। কেউ অপরাধ করে পার পেয়ে যাবেন- এমন বিশ্বাসের কোনো সুযোগ বাংলাদেশে থাকবে না। এতদিন যারা বিচার বিলম্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁদের জন্য এটি একটি স্পষ্ট জবাব।

‎চিফ প্রসিকিউটর আরও বলেন, তদন্তের জন্য প্রয়োজনীয় সময় ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে আসার পর একের পর এক আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হচ্ছে। বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং বেশ কয়েকটি মামলা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতির প্রত্যাশা ছিল- এই নিকৃষ্টতম হত্যাকারীদের, মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারীদের বিচার যেন বাংলাদেশেই হয়। সে পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিকভাবে এগোচ্ছে। আশা করছি, মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই এই বিচারকাজ সম্পন্ন করা সম্ভব হবে।

মন্তব্য (০)





image

‎৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার নির্...

image

সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ...

image

রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

নিউজ ডেস্ক : দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টা মধ্যে ঘণ্টা...

image

চীনের সঙ্গে জিও পলিটিক্যাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হব...

নিউজ ডেস্ক : চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক...

image

ঢাকার যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে ৫০ প...

নিউজ ডেস্কঃ যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে র...

  • company_logo