ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পাবনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে মুল্য তালিকা প্রদর্শন না করায় একটি কাঁচামালের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পাইকারি খোলা সয়াবিন তেলে লিটারপ্রতি অতিরিক্ত মুনাফা আদায়ের অভিযোগে মেসার্স ইসলাম শেখের মালিক ওমর আলিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, অবৈধভাবে কারখানা স্থাপন করে শিশুখাদ্য উৎপাদন ও বিক্রির অপরাধে ডোরা ফুড এন্ড কোম্পানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি।
তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...
রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...
নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...
গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...
নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

মন্তব্য (০)