• সমগ্র বাংলা

গোপালপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনে র‌্যালি ও আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:“আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প.প. কর্মকর্তা আব্দুল মান্নান, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক অটল শরীয়ত উল্লাহ, উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা পারভীন এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা সাইফুল।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থী ফারিয়া জাহান মুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনটি কন্যাশিশুদের অধিকার, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরে প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

 

মন্তব্য (০)





image

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও প্রত্নতত্ত্ব...

১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

image

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

২

রংপুর ব্যুরো : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ব...

image

ভাঙনে দিশাহারা মধুমতী নদীপাড়ের মানুষ

৩

নড়াইল প্রতিনিধি : ভাঙ্গণে দিশেহারা হয়ে পড়েছে মধুমতি নদী পাড়ে...

image

কালীগঞ্জে শুরু কার্যক্রম: কৃষকের সহায়তা পৌঁছাবে এক কার্ডে

৪

গাজীপুর প্রতিনিধি : সরকারি কৃষি সহায়তা পেতে কৃষকদের জন্য চাল...

image

নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: ‘প্রবীণদের অধিকার ...

৫

নড়াইল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে আন্তর্জাতি...

  • company_logo