• লিড নিউজ
  • জাতীয়

‎আ. লীগের 'কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা' তুলে নেয়ার কথা বলেননি প্রধান উপদেষ্টা: বাংলাফ্যাক্ট

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য ভুলভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

‎বাংলাফ্যাক্ট জানায়, আওয়ামী লীগের 'কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা' তুলে নেয়ার কথা বলেননি প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

‎বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় দলটি নির্বাচন করতে পারবে না। তার ভাষায়, ‘অন্যথায়, আমরা নির্বাচন করতে পারব না।’

‎অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভার সিদ্ধান্ত ছিল, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে।’

‎জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জেটিওকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা। সাংবাদিক মেহেদি হাসান এই সাক্ষাৎকার নেন। তার সঙ্গে দীর্ঘ আলোচনায় অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেয়ার প্রসঙ্গও উঠে আসে। সাক্ষাৎকারটি সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশ করেছে জেটিও।

‎সাক্ষাৎকারে, জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির আগে কেন হচ্ছে না? মিয়ানমারের ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর বিষয়ে সরকারের পরিকল্পনা কী? আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করার সিদ্ধান্ত তিনি কীভাবে ব্যাখ্যা করেন?– এমন বিভিন্ন প্রশ্ন তোলেন মেহেদি হাসান।

মন্তব্য (০)





image

ঈদুল আজহার চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বা...

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহার মহান আদর্শ ও মূল্যবোধ ধারণ কর...

image

তদন্তের প্রেক্ষিতে আদ্-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্...

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছে...

image

ঈদে সেনাসদস্যদের সঙ্গে প্রীতিভোজে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ ঢাকা সেনানিবাসে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভ...

image

‎গণতন্ত্র ফিরেছে, এবার অর্থনৈতিক মুক্তির প্রত্যাশা: স্পিকার

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানি...

image

‎প্রথম একশ’ দিনে দুইশ’ উদ্যোগ: প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম এ...

  • company_logo