• জাতীয়

রাজধানীতে রাতভর বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সারা রাত রাজধানীতে বজ্রপাতসহ ভারি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার পর শুরু হওয়া বৃষ্টি ভোর পর্যন্ত অব্যাহত থাকে। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

‎একটানা বৃষ্টির কারণে রাজধানীর অধিকাংশ সড়ক ও এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে সড়ক, পানিতে তলিয়েছে দোকানপাট ও ঘরবাড়ি। জলাবদ্ধতার কারণে সড়কে যানবহানের গতি কমে গিয়ে মানুষের চলাচল প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

‎সকালে যারা জরুরি কাজে বাসা থেকে বের হয়েছেন তারাই জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েন। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির কারনে ঢাকাসহ সারাদেশে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। এছারাও আগামী শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

‎মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার  পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

মন্তব্য (০)





image

প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন আগামী মাসে, মিলবে যেস...

নিউজ ডেস্ক : আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এ...

image

প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন আগামী মাসে, মিলবে যেস...

নিউজ ডেস্ক : আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূল...

image

মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ কর...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধান...

image

‎৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার নির্...

image

সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ...

  • company_logo