• লিড নিউজ
  • জাতীয়

‎এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ প্রস্তুতির নিরপেক্ষ মূল্যায়নে সহায়তা দেবে জাতিসংঘ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধের প্রেক্ষিতে দেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের প্রস্তুতি নিরপেক্ষভাবে মূল্যায়নে সহায়তার ঘোষণা দিয়েছে জাতিসংঘ।

‎সংস্থার আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশের উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা সোমবার নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন।

‎তিনি জানান, আগামী এক মাসের মধ্যে এ মূল্যায়ন শুরু এবং জানুয়ারির মধ্যভাগে শেষ হবে। একজন আন্তর্জাতিক পরামর্শক ও একজন বাংলাদেশি বিশেষজ্ঞ যৌথভাবে এ কাজ পরিচালনা করবেন, যাতে একটি পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ মূল্যায়ন নিশ্চিত করা যায়।

‎মূল্যায়ন প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তা, বাণিজ্য সংগঠন, উন্নয়ন বিশেষজ্ঞ, সুশীল সমাজের নেতা, দাতা সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে ব্যাপক পরামর্শ করা হবে। এর মাধ্যমে নিরূপণ করা হবে—বাংলাদেশ উত্তরণের জন্য কতটা প্রস্তুত।

‎প্রধান উপদেষ্টা ইউনূস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটি এখন এক আবেগের বিষয়ে পরিণত হয়েছে। তবে এগুতে হলে আমাদের বাস্তবভিত্তিক প্রমাণ দরকার।’

‎তিনি নীতিনির্ধারণে তথ্য-উপাত্তের গুরুত্ব তুলে ধরেন।

‎এর জবাবে রাবাব ফাতিমা উল্লেখ করেন, জাতিসংঘের কাছে বাংলাদেশের সর্বশেষ অর্থনৈতিক তথ্য দুই বছরেরও বেশি পুরোনো। তিনি বলেন, ‘এর মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে। তাই হালনাগাদ মূল্যায়ন জরুরি, যাতে বর্তমান অর্থনৈতিক চিত্র অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়।’

‎প্রধান উপদেষ্টা বাংলাদেশের ওষুধ শিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এলডিসি মর্যাদার কারণে এ খাত বড় সুবিধা পেয়েছে। তবে উত্তরণের পর সঠিক রূপান্তর পরিকল্পনা না থাকলে এ শিল্প ঝুঁকির মুখে পড়তে পারে।

‎জাতিসংঘের সহকারী মহাসচিব হিসেবে ২০২২ সাল থেকে দায়িত্ব পালন করে আসা রাবাব ফাতিমা, যিনি সর্বোচ্চ পদে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা, বৈঠকে জাতিসংঘে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন।

‎প্রধান উপদেষ্টা আরও আগ্রহ প্রকাশ করেন, কীভাবে বাংলাদেশের সরকারী কর্মকর্তারা  জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ নিতে পারেন এবং এভাবে আন্তর্জাতিক পরিসরে দেশের সম্পৃক্ততা জোরদার করা যায়।

‎বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ঈদুল আজহার চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বা...

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহার মহান আদর্শ ও মূল্যবোধ ধারণ কর...

image

তদন্তের প্রেক্ষিতে আদ্-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্...

নিউজ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছে...

image

ঈদে সেনাসদস্যদের সঙ্গে প্রীতিভোজে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ ঢাকা সেনানিবাসে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভ...

image

‎গণতন্ত্র ফিরেছে, এবার অর্থনৈতিক মুক্তির প্রত্যাশা: স্পিকার

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানি...

image

‎প্রথম একশ’ দিনে দুইশ’ উদ্যোগ: প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম এ...

  • company_logo