• লিড নিউজ
  • জাতীয়

‎পাহাড়ে সব সম্প্রদায়কে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান বিজিবির ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়কে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।
‎
‎সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে এক সংবাদ সন্মেলনে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের খাগড়াছড়িতে সংঘটিত সহিংস ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরার অনুরোধ করেন।
‎
‎সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার উল্লেখ করেন, ‘খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি নিরবচ্ছিন্নভাবে সাধারণ মানুষের পাশে থেকে পরিস্থিতি মোকাবেলা করবে।’
‎
‎খাগড়াছড়ি সেক্টর কমান্ডার আরও বলেন, ‘গত ২৭ সেপ্টেম্বর জেলার স্বনির্ভর বাজার ও চেংগী স্কোয়ারের আশপাশে পাহাড়ি ছাত্র জনতা ও বাঙ্গালীদের মধ্যে সহিংসতা রোধে ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও ২ প্লাটুন বিজিবি সদস্যদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে।’

মন্তব্য (০)





image

ডিসেম্বর সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্ট...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডিসেম্বর সামন...

image

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২

নিউজ ডেস্ক : দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টাকারীদের কঠোর হাতে দ...

image

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ

৩

নিউজ ডেস্ক : পোশাক শ্রমিকদের (গার্মেন্টস শিল্প সেক্টর) নতুন ...

image

পোশাক শ্রমিকদের আন্দোলন: পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধান...

৪

নিউজ ডেস্ক : মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে পো...

image

নৌকা বাইচসহ দেশীয় ঐতিহ্যবাহী উৎসব ছড়িয়ে দিতে সংস্কৃতি মন্...

৫

নিজস্ব প্রতিবেদকঃ নৌকা বাইচসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবা...

  • company_logo