• জাতীয়

‎জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ ৫ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়: প্রসিকিউশন

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জুলাই আন্দোলন দমাতে সারাদেশে ৩ লাখ ৫ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়। শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকায় তা ছাড়িয়ে যায় ৯০ হাজার রাউন্ডেরও বেশি। শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালকে এ তথ্য জানিয়েছে প্রসিকিউশন।

‎সোমবার (২৯ সেপ্টেম্বর) এ মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি এ মামলায় ৫৪তম ও শেষ সাক্ষী।

‎জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞের নৃশংসতার ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরা হয়। এই ভিডিও সরাসরি সম্প্রচারের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা জবানবন্দিও সাক্ষ্যও সরাসরি সম্পচার করা হয়। প্রসিকিউশনের দাবি, কোন ধরনের উস্কানি ও ক্ষয়ক্ষতির শঙ্কা ছাড়াই পরিকল্পিতভাবে আন্দোলনকারিদের উপর মারণাস্ত্র ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

‎এদিকে, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের ৮ অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ অক্টোবর। সকালে কুষ্টিয়ায় ৭ জন হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেফতার দেখিয়ে এই দিন ধার্য্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২।এছাড়া, রংপুরের বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ মামলার সাক্ষ্যগ্রহণ চলছে ট্রাইব্যুনাল-২ এ।

মন্তব্য (০)





image

প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন আগামী মাসে, মিলবে যেস...

নিউজ ডেস্ক : আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এ...

image

প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন আগামী মাসে, মিলবে যেস...

নিউজ ডেস্ক : আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূল...

image

মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ কর...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধান...

image

‎৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার নির্...

image

সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ...

  • company_logo