• আন্তর্জাতিক

‎ট্রাম্পের নোবেল পাওয়ার পেছনে যে যুক্তি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্ক: গত জুন মাসে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরষ্কারের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আসল কারণ অনেকের কাছে গোপন ছিল। এবার সেই রহস্য প্রকাশ্যে এনেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

‎সোমবার (২৯ সেপ্টেম্বর) লন্ডনে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কমিয়েছেন এবং এই অঞ্চলকে বড় ধরনের ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন।

‎তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্প যদি পাকিস্তান-ভারত উত্তেজনায় হস্তক্ষেপ না করতেন, তাহলে ‘আরও ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানি ঘটত’। এ ছাড়াও ট্রাম্প ইথিওপিয়া এবং মিশরের মধ্যে উত্তেজনা কমিয়েছেন, এমনকি ইউক্রেনেও।

‎ভারতীয় সাংবাদিককে কড়া জবাব পাকিস্তানের প্রধানমন্ত্রীর, ভিডিও ভাইরাল ‎এছাড়াও, জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ট্রাম্পের সাথে নিজের সাম্প্রতিক বৈঠকের কথা বলতে গিয়ে পাক প্রধানমন্ত্রী জানান, তার ওয়াশিংটন সফর ‘খুব ফলপ্রসূ এবং সফল হয়েছে।’ 

‎উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত-অধিকৃত কাশ্মীরের পহেলগামে হামলার জন্য ইসলামাবাদকে দোষারোপ করে নয়াদিল্লি, তারা পরে পাকিস্তানে বিমান হামলাও চালায় এবং এরপর প্রতিশোধের মুখোমুখি হয়, যেখান থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

‎ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর উত্তেজনা প্রশমনের মধ্যেই ট্রাম্প দাবি করেন, মার্কিন হস্তক্ষেপই দেশ দুটির মধ্যে ‘পারমাণবিক যুদ্ধ’ ঠেকিয়েছে।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করে...

১

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নি...

image

ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

২

নিউজ ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্...

image

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সৌদিতে আবারও হুথিদের ড্...

৩

আন্তর্জাতিক ডেস্ক:  হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ ন...

image

সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান, হামলা করতে পারে ইসরাইল

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরান...

image

সৌদিতে ১৯ হাজার লোক নিয়োগের ঘোষণা

৫

নিউজ ডেস্ক : সৌদি আরবের স্বাস্থ্য খাতে বড় পরিসরে কর্মসংস্থান...

  • company_logo