ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : এই মুহূর্তে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নেই নিউজিল্যান্ডের। তবে দেশটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স।
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বর্তমানে যুদ্ধ চলছে। হামাস গাজার কার্যত শাসক হিসেবে রয়েছে এবং ভবিষ্যৎ পরিস্থিতি স্পষ্ট নয়। এমন অবস্থায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এখন নিউজিল্যান্ডের জন্য যথাযথ সিদ্ধান্ত হবে না।
তিনি আরও জানান, নিউজিল্যান্ড শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করে এবং ইসরায়েল ও ফিলিস্তিন—উভয় পক্ষের জন্য নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ দেখতে চায়।
সূত্র: রয়টার্স
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নি...
নিউজ ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারও চালু হতে যাচ্ছে যুক্তরাষ্...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধ ন...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরান...
নিউজ ডেস্ক : সৌদি আরবের স্বাস্থ্য খাতে বড় পরিসরে কর্মসংস্থান...

মন্তব্য (০)