প্রতীকী ছবি
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় খালে ভাসমান অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় ইছামতি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম ইয়াছিন (১৪)। সে একই এলাকার আবুল কালাম আজাদ ও বাবলী আক্তারের ছেলে এবং খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসার ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইয়াছিন মাদ্রাসায় না যাওয়ার জন্য মায়ের সাথে জোরাজুরি করে। পরে মা জোর করে মাদ্রাসায় দিয়ে আসলে সেখান থেকে সে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার তিন দিন পর শনিবার সকালে খালে তার লাশ ভেসে ওঠে।
খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে কর্মরত বিজিবির ২৯ ব্যাটালিয়নে...

মন্তব্য (০)