• তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো বার্তা অনুবাদের সুবিধা

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে নতুন অনুবাদ সুবিধা যুক্ত হয়েছে। যা আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ধাপে ধাপে পাচ্ছেন। রিয়েল টাইম অনুবাদের এই সুবিধার মাধ্যমে ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট কিংবা চ্যানেলের আপডেট বার্তাও সরাসরি অনুবাদ করা যাবে। 

মেটার ঘোষণা অনুযায়ী, এ ফিচারের মাধ্যমে ৩ বিলিয়নেরও বেশি ব্যবহারকারী ভিন্ন ভাষায় যোগাযোগ আরও সহজে করতে পারবেন।

প্রথম ধাপে অ্যান্ড্রয়েডে ছয়টি এবং আইফোনে উনিশটি ভাষায় বার্তা অনুবাদ করার সুযোগ মিলবে। ধীরে ধীরে আরও ভাষা যুক্ত করা হবে। ব্যবহার পদ্ধতিও একদম সহজ কোনো বার্তায় লং-প্রেস করলে ‘ট্রান্সলেট’ বাটন দেখা যাবে, সেখান থেকেই অনুবাদ সম্ভব। 

শুধু ব্যক্তিগত মেসেজ নয়, গ্রুপ চ্যাট ও চ্যানেল আপডেটেও কাজ করবে এ ফিচার। 

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা হলো, চাইলে পুরো চ্যাট থ্রেডেই স্বয়ংক্রিয় অনুবাদ চালু করা যাবে। এতে ভবিষ্যতের সব বার্তাই স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হয়ে যাবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনুবাদ প্রক্রিয়া হবে সরাসরি ব্যবহারকারীর ডিভাইসেই। অর্থাৎ গোপনীয়তা অটুট থাকবে, হোয়াটসঅ্যাপ বা মেটা কোনোভাবেই বার্তা দেখতে পারবে না।

এ নতুন ফিচার আন্তর্জাতিক যোগাযোগে ভাষার বাধা দূর করবে এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা তৈরি করবে।

মন্তব্য (০)





image

হোয়াটসঅ্যাপে অপ্রয়োজনীয় ফাইল জমা ঠেকাবেন যেভাবে

১

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ ফোনের স্টোরেজ বারবার পূর্ণ হয়ে যাচ্ছে? ...

image

ম্যাকবুকে নতুন ফিচার আনতে পারে অ্যাপল, পাবেন যেসব সুবিধা

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : ল্যাপটপ ব্যবহারের প্রচলিত অভিজ্ঞতায় পরিবর্তন আনতে...

image

‎এআই খাতে বিনিয়োগ বাড়াতে নতুন ধরনের শেয়ার ছাড়ছে মেটা ‎

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় পরিসর...

image

‎ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

৪

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের ...

image

ইন্টারনেট ছাড়াই নির্দিষ্ট সময়ে যাবে হোয়াটসঅ্যাপ মেসেজ, আস...

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপ ব্যবহারক...

  • company_logo