• তথ্য ও প্রযুক্তি

‎৪ বছরে ক্রিয়েটরদের ১০০ বিলিয়ন ডলার দিয়েছে ইউটিউব

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ২০২১ সালের পর এখন পর্যন্ত চার বছরে ক্রিয়েটর, শিল্পী ও মিডিয়া কোম্পানিকে ১০০ বিলিয়ন ডলার দিয়েছে ইউটিউব। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটিতে আয়োজিত বার্ষিক ‘মেইড অন ইউটিউব’ ইভেন্টে অ্যাপটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

‎গত এপ্রিল মাসে ২০ বছরে পা দিয়েছে ইউটিউব। অ্যাপটি জানিয়েছে, এই প্ল্যাটফর্মে ২০ বিলিয়নের বেশি ভিডিও রয়েছে—সঙ্গীত, শর্টস, পডকাস্টসহ আরও অনেক কনটেন্ট। মূলত এসবের ভিউয়ের উপর ভিত্তি করেই অর্থ প্রদান করা হয়।

‎কোম্পানির তথ্যমতে, টিভি স্ক্রিন থেকে বছরে ১,০০,০০০ ডলারের বেশি আয় করা চ্যানেলের সংখ্যা গত বছরের তুলনায় ৪৫% বেড়েছে। এতে ক্রিয়েটরদের অর্থও বেড়েছে।

‎ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার জোহানা ভুলিচ এক ঘোষণায় নির্মাতাদের শক্তিকে প্রশংসা করে বলেছেন, ‘এসব ক্রিয়েটররা সংস্কৃতি ও বিনোদনকে এমনভাবে গড়ে তুলছেন যা আগে কখনও কল্পনা করা যায়নি।’

‎এই মাইলফলক এসেছে এমন সময়ে যখন গুগল-মালিকানাধীন প্ল্যাটফর্মটি তার ২০তম বর্ষপূর্তি পালন করছে এবং বিশ্বের অন্যতম লাভজনক মিডিয়া ব্যবসা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে।

‎গত বছর ইউটিউবের সিইও নীল মোহন জানিয়েছিলেন, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে কোম্পানি নির্মাতাদের ৭০ বিলিয়ন ডলার প্রদান করেছে। এই এক বছরে আরও ত্রিশ বিলিয়ন বেড়েছে নির্মাতাদের আয়।

মন্তব্য (০)





image

ভূমিকম্পের পর স্মার্টফোনেই পাবেন আফটারশকের সতর্কবার্তা

নিউজ ডেস্কঃ সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ...

image

ভুলে যাওয়ার দিন শেষ, আগাম মেসেজ দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে

তথ্য প্রযুক্তি ডেস্ক : আমাদের ব্যস্ততা যত বাড়ছে, ততই প্রকট হচ্ছে ভুলে য...

image

রোবটিক্সে চীনের অভাবনীয় সাফল্য, কুংফু শিখছে রোবট

তথ্য প্রযুক্তি ডেস্ক : রোবটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দৌড়ে আরও এ...

image

ইন্টারনেট ছাড়াই এআই ব্যবহার, ইরানের বিজ্ঞানীদের অভিনব আবি...

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইরানের একদল বিজ্ঞানী এমন একটি প্ল্যাটফর্ম চালু কর...

image

ভুলে যাওয়ার দিন শেষ, আগাম মেসেজ দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে

তথ্য প্রযুক্তি ডেস্ক : আমাদের ব্যস্ততা যত বাড়ছে, ততই প্রকট হচ্ছে ভুলে য...

  • company_logo