ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির পরীক্ষিত বন্ধু চীন বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চায়না-ঢাকা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি৷
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি, তরুণদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি খাতে দেশটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
বাংলাদেশিদের বিদেশে স্বল্প মূল্যে চিকিৎসা নেয়ার পথ সহজ করে দিয়েছে চীন উল্লেখ করেন মৎস ও প্রাণীসম্পদ উপদেষ্টা। এসময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নানা ক্ষেত্রে চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
ব্যবসা-শিল্প, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে মানুষে-মানুষে গড়ে ওঠা এই যোগাযোগ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্যান্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত।
নিউজ ডেস্ক : জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবি...
নিউজ ডেস্ক : প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত ও সহজ...
নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২ দিন চট্টগ্রাম বাদে সব বিভ...
নিউজ ডেস্ক : ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ...
নিউজ ডেস্ক : দেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন এ...

মন্তব্য (০)