• আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ মার্কিন সেনা নিহত

  • আন্তর্জাতিক

প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে মার্কিন সেনাবাহিনীর ওই ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

‎শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে এ দুর্ঘটনায় সামরিক বাহিনীর স্পেশাল অপারেশনস ইউনিটের চার সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

‎আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড।

‎মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া এমএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে চারজন সেনা সদস্য ছিলেন। তারা ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের সদস্য। দুর্ঘটনায় তারা চারজনই নিহত হন।

‎শুক্রবার এক বিবৃতিতে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জনাথন ব্রাগা নিহত সেনাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান। 

‎সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। তবে নিহতদের নাম এখনই প্রকাশ করা হবে না।

‎মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে।

মন্তব্য (০)





image

‎ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯

আন্তর্জাতিক ডেস্ক: গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শ...

image

বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

নিউজ ডেস্ক : পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে একটি নির...

image

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে কবে দায়িত্ব নিচ্ছেন বার...

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির...

image

‘যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থেই মার্কিন সমালোচকদের মুখ ব...

নিউজ ডেস্ক : ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতি...

image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

  • company_logo